Friday 04 September, 2026

"আগুনের পরশমণি" দেখানো হবে ক্যাম্বেলটাউনে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 19:29, 13 December 2025

"আগুনের পরশমণি" দেখানো হবে ক্যাম্বেলটাউনে

বঙ্গজ ফিল্মস এই রবিবার বিকেল ৬ টায় English Subtitles সহ "আগুনের পরশমণি" শো দেখানোর দারুন সুযোগ নিয়ে এসেছে ক্যাম্বেলটাউনের ডুমারেস্ক স্ট্রিট সিনেমায়। 

আমাদের মহান মুক্তিযুদ্ধ নিয়ে অনেক ছবি হয়েছে। কিন্তু সে সব ছবির মাঝে সবচেয়ে আলাদা নামটি হলো “আগুনের পরশমণি”। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের ধারাই বদলে দিয়েছে যে ছবিটি। আগুনের পরশমণিতে ছিলো জ্যোৎস্না, ছিলো বৃষ্টি আর ছিলো প্রেম। হুমায়ূন আহমেদের চোখ দিয়ে আমরা আবিষ্কার করি এক টুকরো দেশকে- একাত্তরের বাংলাদেশকে।

শেষ হওয়ার আগেই টিকেট পেতে  যোগাযোগ করুন এ লিঙ্কে :  https://bongozfilms.com/event/aguner-poroshmoni

News Editor : Al Noman Shamim