বাংলাদেশের জ্যোতি এখন অস্ট্রেলিয়ায়
বাংলাদেশের জনপ্রিয় ফ্যাশন ব্র্যান্ড ‘জ্যোতি’ সিডনির বাঙালি অধ্যুষিত ল্যাকেম্বায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে তাদের প্রথম শোরুমের উদ্বোধন করেছে। গত শনিবার, ৬ ডিসেম্বর, ল্যাকেম্বার ১৩ দ্য বুলেভার্ড–এ বর্ণাঢ্য ও জনাকীর্ণ অনুষ্ঠানের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো “জ্যোতি অস্ট্রেলিয়া”।
বাংলাদেশে ১৯৯০ সালে যাত্রা শুরু করা জ্যোতি এখন দেশের অন্যতম শীর্ষ ফ্যাশন ব্র্যান্ড। শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, লেহেঙ্গা থেকে শুরু করে ব্রাইডাল ওয়্যারের জন্য জ্যোতির রয়েছে বিশেষ সুনাম। বর্তমানে বাংলাদেশে ব্র্যান্ডটির রয়েছে ১৪টি রিটেইল শোরুম ও ৩টি হোলসেল আউটলেট।
সিডনির নতুন শোরুমে থাকবে শাড়ি, সালোয়ার-কামিজ, পাঞ্জাবি, শেরওয়ানি, জুয়েলারি সহ সমকালীন সব ধরনের পোশাকের সমৃদ্ধ সংগ্রহ।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত উপস্থিতি
জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, The Hon. Mark Coure MP, State Member for Oatley & Shadow Minister for Multiculturalism.
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, Philip Ruddock AO, Former Minister of Immigration, Multicultural and Indigenous Affairs & Former Mayor of Hornsby Shire.
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—
- Clr Karl Saleh OAM, Roselands Ward
- Clr. Ash Rahman, Councillor, City of Campbelltown
- Clr. Sreeni Pillamarri, Councillor, City of Parramatta
- Clr. Wendy Lindsay, Councillor, Revesby Ward
- Clr. Sherin Akther, Councillor, Roselands Ward
- Clr. Harry Stavrinos, Councillor, Roselands Ward
- Clr. Eliza Rahman, Councillor, North Ward, City of Camden
- Dr. Sabrin Farooqui OAM, President, CDNI
- Former Clr. Mohammad Shahe Zaman Titu, President, Liberal Party, Lakemba
- Dr Nur Rahman, Australia Government–appointed Business Champion for ASEAN
- Al Noman Shamim, Editor, Muktamancha

জ্যোতির প্রতিষ্ঠাতার বক্তব্য
জ্যোতির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান লোকমান হোসেন তার বক্তব্যে দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে অস্ট্রেলিয়ায় নতুন অধ্যায় শুরু করাকে “স্বপ্ন পূরণ” বলে উল্লেখ করেন। তিনি বিশেষভাবে কৃতজ্ঞতা জানান ‘জ্যোতি অস্ট্রেলিয়া’ টিমের নিবেদিত পরিশ্রমের প্রতি, যাদের প্রচেষ্টায় সিডনিতে জ্যোতির নতুন যাত্রা সম্ভব হয়েছে।
জ্যোতি অস্ট্রেলিয়া — যোগাযোগ
13 The Boulevarde, Lakemba, NSW 2195
[email protected]
0478 289 481
facebook.com/joteyaustralia
instagram.com/joteyaustralia
News Editor : Fokhrul Islam








