Thursday 08 October, 2026

‘সমঝোতা নয়, জনগণের হাতেই গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 20:02, 7 October 2026

‘সমঝোতা নয়, জনগণের হাতেই গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে’

‘সমঝোতা নয়, জনগণের হাতেই গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে’

বাংলাদেশ আওয়ামী লীগ কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা চায় না উল্লেখ করে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেছেন, আওয়ামী লীগের মূল দাবি হলো জনগণের গণতান্ত্রিক ও ভোটাধিকার ফিরিয়ে দেওয়া, যাতে জনগণ নিজেই তাদের সরকার বেছে নিতে পারে।

এক বিজ্ঞপ্তিতে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, "কে বলেছে যে আওয়ামী লীগ সমঝোতা চায়? আওয়ামী লীগ কোনো ধরনের সমঝোতা চায় না। আমরা শুধু চাই, জনগণের কাছে গণতন্ত্র ফিরিয়ে দিতে, যাতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে।" অবৈধ উপায়ে ক্ষমতা দখল কিংবা একতরফা ও সমঝোতার নির্বাচনের মাধ্যমে দেশ যেন কোনো অপশক্তির হাতে চলে না যায়, সে বিষয়ে হুঁশিয়ারি দেন তিনি।

রাজনৈতিক পরিচয়ের উর্ধ্বে উঠে সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন বিচারব্যবস্থার ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, জনগণের ভোটাধিকার ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত হলেই রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে; এর জন্য কারো সাথে আলাদা সমঝোতার প্রয়োজন নেই।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে সাবেক তথ্য প্রতিমন্ত্রী বলেন, দেশে বর্তমানে গণতন্ত্র ও ন্যায়বিচার হরণ করা হয়েছে এবং রাষ্ট্রযন্ত্র একদল শক্তি দখল করে নিয়েছে। তথাকথিত ‘সমঝোতার’ এই ধারণাকে ষড়যন্ত্রকারীদের একটি অপকৌশল হিসেবে আখ্যা দিয়ে তিনি মন্তব্য করেন, এটি জনগণের গণতান্ত্রিক অধিকার ও ন্যায়বিচারের আকাঙ্ক্ষার সম্পূর্ণ পরিপন্থী।

 

News Editor : Abdullah Al Noman