Tuesday 06 October, 2026

‘ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে’: স্লোগানে উত্তাল রাজধানী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 00:41, 6 October 2026

আপডেট: 00:46, 6 October 2026

‘ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে’: স্লোগানে উত্তাল রাজধানী

‘ভাত দে কাপড় দে, নইলে গদি ছাইড়া দে’: স্লোগানে উত্তাল রাজধানী

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশাচালকেরা। এ সময় ‘ভাত দে, কাপড় দে, নইলে গদি ছাইড়া দে’সহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। আজ সোমবার বেলা ১১টার পর শত শত অটোরিকশাচালক কয়েকটি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে অবস্থান নেন।

এতে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রায় দেড় ঘণ্টা পর তাঁরা সড়ক ছেড়ে দেন।

অটোরিকশাচালকেরা বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চার্জ দেওয়ার স্থানগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদে তাঁরা এই কর্মসূচি পালন করছেন। একই সঙ্গে অটোরিকশা চলাচলে হয়রানি বন্ধসহ কয়েকটি দাবি জানান তাঁরা।

সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল কম থাকায় অনেক সড়ক অটোরিকশাশূন্য ছিল বলে জানান চালকেরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও বলেন।

অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, ‘রাস্তা আছে যেখানে, অটো চলবে সেখানে। অটোচালকদের হয়রানি বন্ধ করতে হবে। দেশে লাখ লাখ অটোচালক আছেন, যাঁরা অটো চালিয়ে জীবন-জীবিকা চালান।’

অবরোধকে কেন্দ্র করে প্রেসক্লাব এলাকায় যান চলাচলে বিঘ্ন ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সতর্ক অবস্থানে ছিল। রমনা বিভাগের উপকমিশনার জাহিদুল ইসলাম বলেন, বিশৃঙ্খলা ঠেকাতে ঘটনাস্থলে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

 

News Editor : Abdullah Al Noman