Wednesday 07 October, 2026

স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 08:06, 6 October 2026

স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

স্কুল ফিডিংয়ের দুধ পান করে ১৭ শিক্ষার্থী হাসপাতালে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রিগঞ্জ ইউনিয়নের কাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কর্মসূচির দুধ পান করে ১৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, সোমবার দুপুরে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের মধ্যে দুধ বিতরণের সময় রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস লিমিটেডের ‘আরডি’ ব্র্যান্ডের প্যাকেটজাত দুধের কয়েকটি প্যাকেটে ফুটো দেখতে পান শিক্ষকরা। এ ছাড়া কিছু প্যাকেটের দুধ দইয়ের মতো জমাট বেঁধে থাকতে দেখা যায়।

বিষয়টি বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুল ফিডিং কর্মসূচির দায়িত্বে থাকা কোম্পানির কর্মকর্তা মনোয়ার হোসেনকে জানানো হয়। এ সময় তাঁকে হোয়াটসঅ্যাপে দুধের প্যাকেটের ছবিও পাঠানো হয়।

খবর পেয়ে বিদ্যালয়ে গিয়ে মনোয়ার হোসেন নিজেই দুধ পান করে পরীক্ষা করেন। তাঁর দাবি, দুধে কোনো সমস্যা নেই।

 

News Editor : Shahrina Sharmin