Wednesday 07 October, 2026

পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে? মেনে চলুন কিছু উপায়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 07:53, 6 October 2026

পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে? মেনে চলুন কিছু উপায়

পেঁয়াজ কাটলে চোখ জ্বালা করে? মেনে চলুন কিছু উপায়

বেশিরভাগ রান্নাতেই পেঁয়াজ লাগে। আবার সালাদ, ভর্তাতেও পেঁয়াজের দরকার হয়। কিন্তু এই সবজি কাটতে গিয়ে বেশিরভাগ মানুষেরই চোখ দিয়ে পানি ঝরে। কেন এমন হয়-তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। 

বিজ্ঞানীরা বলছেন, গবেষণায় দেখা গেছে, এই সবজির ভিতরে এক দারুণ কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে। এর প্রতিটি কোষে প্রচুর পরিমাণে সালফার যৌগ আর বেশ কিছু এনজাইম মজুত থাকে। সাধারণ অবস্থায় এরা নিষ্ক্রিয় থাকলেও যখনই ছুরি বা ধারালো কিছু দিয়ে কাটা হয় তখন কোষগুলি ভেঙে যায়।

ঠিক সে সময় এই উপাদানগুলি একে অপরের সঙ্গে মিশে যায়। তখনই রাসায়নিক বিক্রিয়া হয়ে তৈরি হয় ‘ল্যাক্রিমেটরি ফ্যাক্টর’ নামের এক মারাত্মক ঝাঁঝালো গ্যাস। মানুষের চোখ এমনিতেই খুব সংবেদনশীল। তাই এই গ্যাস চোখের সংস্পর্শে আসা মাত্রই চোখকে রক্ষা করতে ল্যাক্রিমাল গ্রন্থি থেকে পানি বের হতে শুরু করে। 

পেঁয়াজ কাটার সময় চোখের পানি আটকাতে কিছু টিপস অনুসরণ করতে পারেন। যেমন-

কাটার ১০ থেকে ১৫ মিনিট আগে পেঁয়াজটা সোজা ফ্রিজে ঢুকিয়ে দিন। ঠান্ডা অবস্থায় ক্ষতিকারক গ্যাস খুব কম বের হয়। ফলে চোখে পানি আসে না।

খোসা ছাড়িয়ে পেঁয়াজ কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখতে পারেন। এর ফলে গ্যাস পানিতে মিশে যায়। তখন তা হাওয়ায় মিশে চোখ পর্যন্ত পৌঁছাতে পারে না।

ভোঁতা ছুরির  বা বটির বদলে সবসময় ধারালো ছুরি ব্যবহার করুন। ধারালো ছুরি কোষগুলিকে কম ভাঙে, ফলে ঝাঁঝালো গ্যাসও অনেক কম তৈরি হয়।

 

News Editor : Abdullah Al Noman