Wednesday 07 October, 2026

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কফির ৫ ব্যবহার 

প্রকাশিত: 07:51, 6 October 2026

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কফির ৫ ব্যবহার 

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে কফির ৫ ব্যবহার 

মানসিক চাপ, রোদের তীব্রতা, রাস্তার ধুলাবালি, দূষণের কারণে ত্বক নিস্তেজ হয়ে পড়ে। ত্বকের উজ্জ্বলতা ফেরাতে অনেকেই পার্লারে যান। চাইলে বাড়িতেও ঘরোয়া পদ্ধতি অনুসরণ করে ত্বকের সজীবতা ফেরাতে পারেন। এক্ষেত্রে কফি হতে পারেন দারুন বিকল্প। কফি খেলে শুধু শরীরে তাৎক্ষণিক শক্তি পাওয়া যায় তাই নয়, এটি ব্যবহারে ত্বকেরও উপকার হয়। কফি দিয়ে তৈরি স্ক্রাব ও ফেসপ্যাক ব্যবহারে ত্বক হয়ে উঠে উজ্জ্বল। যেমন-

কফি ও মধু  কফির গুঁড়োর সাথে মধু মিশিয়ে মুখে লাগান। কয়েক মিনিট পর ধুফে ফেলুন। এটি ত্বকে আর্দ্রতা ধরে রাখে। সেই সঙ্গে ত্বকে সতেজ লুক দেয়।কফি স্ক্রাব 

কফির গুঁড়োর সঙ্গে মধু বা দই মিশিয়ে মুখে আলতোভাবে ম্যাসাজ করুন। এটি ত্বকের মৃত কোষ দূর করে ত্বককে নরম ও মসৃণ করতে সাহায্য করে। 

কফি-দই প্যাক

কফির গুঁড়োর সঙ্গে দই মিশিয়ে মুখে লাগাতে পারেন। দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বককে নরম করে। সেই সঙ্গে ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।কফি ও অ্যালোভেরা

কফির গুঁড়োর সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে মুখে ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা ত্বককে ঠান্ডা রেখে ত্বকের আর্দ্রতা জোগায়। এতে ত্বক হয়ে উঠে সতেজ। 

কফি আইস কিউব

ব্ল্যাক কফি তৈরি করে ঠান্ডা করে নিন। এরপর এটি আইস কিউব ট্রেতে জমিয়ে নিন। পরে কাপড়ে মুড়িয়ে আলতো করে মুখে ঘষুন। এটি ব্যবহারে ত্বক তাৎক্ষণিক সতেজ হয়। 

 

News Editor : Mehedi Shaheen