Thursday 08 October, 2026

গীতিকার ও শব্দসৈনিক নয়ীম গহরের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 19:52, 7 October 2026

আপডেট: 20:13, 7 October 2026

গীতিকার ও শব্দসৈনিক নয়ীম গহরের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

গীতিকার ও শব্দসৈনিক নয়ীম গহরের মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগের শ্রদ্ধা

প্রখ্যাত গীতিকার, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অন্যতম শব্দসৈনিক এবং একুশে পদকপ্রাপ্ত ব্যক্তিত্ব নয়ীম গহরের মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিবেদন করেছে বাংলাদেশ আওয়ামী লীগ।

দলটির পক্ষ থেকে দেওয়া এক শ্রদ্ধাবার্তায় বলা হয়, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে নয়ীম গহরের রচিত গানগুলো কেবল সুর আর কথার সমন্বয় ছিল না, বরং তা ছিল রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের জন্য অবিনশ্বর প্রেরণার অগ্নিশিখা। তাঁর রচিত "জন্ম আমার ধন্য হলো মা গো" এবং "নোঙ্গর তোলো তোলো সময় যে হলো হলো"-র মতো কালজয়ী গানগুলো মুক্তিকামী বাঙালিকে বিজয়ের লক্ষে ঝাঁপিয়ে পড়তে অনন্য সাহস জুগিয়েছে।

শ্রদ্ধাবার্তায় আরও উল্লেখ করা হয়, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের মাধ্যমে গান দিয়ে যুদ্ধের ময়দানে অসামান্য অবদান রাখা এই মহান শব্দসৈনিকের স্মৃতি ও কর্ম বাঙালি জাতির হৃদয়ে চির অমলিন হয়ে থাকবে। মৃত্যুবার্ষিকীতে আওয়ামী লীগ তাঁর প্রতি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছে এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে।

 

News Editor : Mehedi Shaheen