ফের গ্রেপ্তার সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী
সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৯ জুলাই) রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শাপলা চত্বরের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবি অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইতোমধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বুধবার শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সিএমএম আদালতে হাজিরা শেষে সাংবাদিকদের আবদুল লতিফ সিদ্দিকী জানান, শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ‘হত্যা ও মানবতাবিরোধী অপরাধের’ মামলায় পুলিশ গ্রেফতার না করলে আগামী রোববার বা সোমবার নাগাদ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করবেন তিনি।








