Wednesday 01 July, 2026

‘শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 17:15, 30 June 2026

‘শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়’

‘শিবির কি ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়’

বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, সাদিক কায়েম ও এস এম ফরহাদরা যেসময় ক্যাম্পাসে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু স্লোগান দিয়েছেন, তখনো শেখ মুজিবুর রহমান ফ্যাসিবাদের আইকন ছিলেন, এখনো ফ্যাসিবাদের আইকন।

মঙ্গলবার (৩০ জুন) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা উল্লেখ করেন।

রাশেদ খান ওই পোস্টে উল্লেখ করেন, ‘শেখ মুজিবুর রহমানকে ফ্যাসিবাদের আইকন জানার পরেও কেন তার নামে স্লোগান দেওয়া হলো? আর এখন কেন তার নামে থাকা হলের নাম পরিবর্তনের জন্য শিবির নেতারা আন্দোলন শুরু করেছেন? শেখ মুজিবুর রহমান কি গণ-অভ্যুত্থানের সময় জীবিত হয়ে ফিরে এসে সাদিক কায়েম বা ফরহাদের গালে থাপ্পড় মেরেছিলেন?’

পোস্টে তিনি আরো উল্লেখ করেন, ‘নিশ্চয়ই এস এম ফরহাদ যখন ছাত্রলীগের কমিটিতে নাম লেখান তখন শেখ মুজিবুর রহমানের আদর্শ মেনেই নাম লিখিয়েছিলেন? গণ-অভ্যুত্থানের পরে শেখ মুজিবুর রহমান কি এমন দোষ করলেন যে, ফরহাদ সেই আদর্শ থেকে দূরে সরে এসে স্বয়ং তার নামে থাকা প্রতিষ্ঠানের নাম পরিবর্তনের জনক হতে চাচ্ছেন?

‘শিবির কি এখন শেখ মুজিবুর রহমানের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ এমন প্রশ্ন উত্থাপন করে তিনি আরো লেখেন, ‘প্রকৃতপক্ষে শিবির শেখ মুজিবুর রহমানের থেকে শহীদ ওসমান হাদিকে বড় করতে গিয়ে শেখ মুজিবুর রহমানকে জাতির কাছে আরো প্রাসঙ্গিক করে তুলছে। আর ওসমান হাদিকে আরো হালকা করছে।