Wednesday 18 November, 2026

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ০৯ টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 23:42, 17 November 2026

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ০৯ টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

মেলবোর্নে আন্তর্জাতিক বাণিজ্য প্রদর্শনীতে ০৯ টি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশগ্রহণ

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত হচ্ছে ‘Global Sourcing Expo’ শীর্ষক মেলা। এ মেলায় বিশ্বের ২০টি দেশ হতে ৯০০ এর অধিক এক্সিবিটর অংশগ্রহণ করছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ও অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের ব্যবস্থাপনায় মেলায় বাংলাদেশের তৈরি পোশাক খাতের ০৯টি ও ব্যক্তিগত উদ্যোগে ০৫টি প্রতিষ্ঠানের ২৩ জন প্রতিনিধি অংশগ্রহণ করছে।

১৭-১৯ নভেম্বর ০৩ (তিন) দিন ব্যাপী আয়োজিত এ মেলার বাংলাদেশি রপ্তানি পণ্যসামগ্রীর প্রদর্শনী কার্যক্রমের উদ্বোধন করেন অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার এফ এম বোরহান উদ্দীন। এসময় বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব তানভীর আহমেদ, রপ্তানি উন্নয়ন ব্যুরো’র সচিব মো: বজলুর রশীদ ও কমার্শিয়াল কাউন্সেলর রনি চাকমাসহ আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক জুলি হল্ট উপস্থিত ছিলেন।

‘Global Sourcing Expo’ শীর্ষক মেলাটি হলো অস্ট্রেলিয়ার একমাত্র প্রিমিয়ার আন্তর্জাতিক সোর্সিং প্রদর্শনী, যেখানে সোর্সিং পেশাজীবীরা বিশ্বের বিভিন্ন দেশের প্রস্তুতকারক ও সরবরাহকারীদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও ব্যবসায়িক সুযোগ অন্বেষণ করতে পারেন। এই প্রদর্শনীতে পোশাক, জুতা, ফ্যাশন অ্যাকসেসরিজ, বস্ত্র এবং গৃহসজ্জা সামগ্রীসহ বিভিন্ন খাতের পণ্য ও সেবার প্রদর্শন করা হয়। বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের সক্ষমতা তলে ধরার নিমিত্ত মেলার প্রথম দিনে বাংলাদেশ পোশাক শিল্পের উপর একটি সেমিনার অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ প্যাভিলিয়নে অংশগ্রহণকারী বাংলাদেশী প্রতিষ্ঠানসমূহ বিশ্বের বিভিন্ন দেশ হতে মেলায় আগত আগ্রহী দর্শনার্থী/ক্রেতা/বিপণনকারী এবং পাইকারী-খুচরা ব্যবসায়ী প্রতিনিধিগণের সঙ্গে মতবিনিময় করবেন এবং B2B নেটওয়াকিং -এর মাধ্যমে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তুলবেন।

তিন দিনব্যাপী এই আন্তর্জাতিক মেলায় বাংলাদেশের উদ্যমী উৎপাদক ও বিপণনকারী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ এবং B2B নেটওয়াকিং-এর মাধ্যমে অস্ট্রেলিয়া তথা বিশ্বের তৈরি পোশাক পণ্যের বাজারে-বাংলাদেশের অবস্থানকে আরও সুসংহত করবে এবং পণ্যাদি রপ্তানিতে নতুন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহের প্রতিনিধিগণ দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন।

 

News Editor : Abdullah Al Noman