Tuesday 09 June, 2026

দেশে গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 13:39, 8 June 2026

দেশে গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে

দেশে গত ১৬ মাসের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি মে মাসে

দেশে গত ১৬ মাসে সর্বোচ্চ মূল্যস্ফীতি হয়েছে মে মাসে। মে মাসে মূল্যস্ফীতি ৯ দশমিক ৪২ শতাংশ বলে জানিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো।

গতকাল রবিবার বিবিএস মে মাসের মূল্যস্ফীতির তথ্য প্রকাশ করেছে বিবিএস।

গত বছর, অর্থাৎ ২০২৫ সালের ফেব্রুয়ারির পর এটাই সর্বোচ্চ মূল্যস্ফীতির রেকর্ড। এপ্রিল ও মে দুই মাসই মূল্যস্ফীতি ৯ শতাংশের বেশি রয়েছে। এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ০৪ শতাংশ এবং মে মাসে, অর্থাৎ পরের মাসে এই হার আরো বেড়ে ৯ দশমিক ৪২ শতাংশে পৌঁছায়।

বিবিএসের হালনাগাদ তথ্য বলছে, খাদ্য ও খাদ্যবর্হিভূত উভয় খাতে মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হওয়ায় এক মাসের ব্যবধানে এ সূচক বেড়েছে দশমিক ৩৮ শতাংশীয় পয়েন্ট।

 

News Editor : Fokhrul Islam