দেশের বাজারে আবারও বাড়ল সয়াবিন তেলের দাম
দেশে বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৪ টাকা বাড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। এখন থেকে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল ১৯৯ টাকায় বিক্রি হবে, যা আগে ছিল ১৯৫ টাকা।
গতকাল বুধবার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই সিদ্ধান্তের কথা জানান।
বর্তমানে বোতলজাত সয়াবিন তেল ১৯৫ টাকা থেকে বেড়ে ১৯৯ টাকা। খোলা সয়াবিন তেল ১৭৫ টাকা থেকে বেড়ে ১৭৯ টাকা।
সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী জানান, আন্তর্জাতিক বাজারে পণ্যের উৎসে মূল্য বৃদ্ধি পাওয়ার কারণেই স্থানীয় বাজারে এই সমন্বয় করতে হয়েছে। তিনি বলেন, “বৈশ্বিক পরিস্থিতির কারণে সারা বিশ্বেই পণ্যের দাম বাড়ছে। আমরা আশা করি, দেশের ভোক্তারা বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনা করে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।”
সরকারের এই সিদ্ধান্তের ফলে বাজারে ভোজ্যতেলের সরবরাহ পরিস্থিতি আগের চেয়ে স্বাভাবিক ও স্থিতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।
News Editor : Mehedi Shaheen








