Monday 08 June, 2026

জয় বাংলা স্লোগান দেওয়ায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 22:53, 7 June 2026

জয় বাংলা স্লোগান দেওয়ায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

জয় বাংলা স্লোগান দেওয়ায় ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

চট্টগ্রামের বোয়ালখালীতে চাচাতো বোনের মেহেদি অনুষ্ঠানের মঞ্চে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দিবাগত রাত ১০টার দিকে আরাকান সড়কের আমতল এলাকার একটি কমিউনিটি সেন্টার থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো বোয়ালখালী হাজী নুরুল হক ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ সম্পাদক মো. আব্দুল আজিজ( ২৬) এবং ছাত্রলীগের সদস্য মো. রায়হান( ২৩)।

এ বিষয়ে পুলিশ বলছে, শুক্রবার পশ্চিম গোমদনডী আলা মিয়া ট্যান্ডল বাড়িতে কনের মেহেদী অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান দেন হাজী নুরুল হক ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সম্পাদক মো. আব্দুল আজিজ এবং সদস্য মহম্মদ রায়হান। তার একটি ভিডিও ফুটেজ আপলোড দেওয়া হয় ফেসবুকে। তার সূত্র ধরে বিয়ের দিন আরাকান সড়কের একটি কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, গ্রেপ্তার দুই ছাত্রলীগ সদস্য জুলাই আন্দোলনে হামলার দায়ের হওয়া মামলার সন্দিগগ্ধ আসামি হিসেবে আদালতে প্রেরণ করা হয়েছে।

 

News Editor : Fokhrul Islam