Tuesday 21 July, 2026

ব্যবসায়ী ইমরান

‘এই দেশে জন্ম নেওয়া প্রথম পাপ, দ্বিতীয় পাপ ব্যবসা করা’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 23:05, 20 May 2026

‘এই দেশে জন্ম নেওয়া প্রথম পাপ, দ্বিতীয় পাপ ব্যবসা করা’

‘এই দেশে জন্ম নেওয়া প্রথম পাপ, দ্বিতীয় পাপ ব্যবসা করা’

এই দেশে জন্মগ্রহণ প্রথম পাপ এবং দেশে ব্যবসা করা দ্বিতীয় পাপ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান। মঙ্গলবার ঢাকায় অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমি মনে করি টোটাল স্টিস্টেমটাই দুর্নীতিগ্রস্ত। যখন সিস্টেমে থাকে তখন কথা বলে না, আবার যখন সিস্টেম থেকে বের হয় তখন সিস্টেমের বিরোধিতা করে। এটি একটি দ্বিচারিতা। কোনো কিছু নিয়ে কথা যাবে না’ মন্তব্য করে ইমরান হাসান বলেন, ‘আজকে রাজনীতিতে দুর্বৃত্তায়ন, পাশাপাশি আমলাতন্ত্রে দুর্বৃত্তায়ন।

এই কারণে দেশের ১৮ কোটি মানুষের নাভিশ্বাস উঠেছে। আমাদের বিভাজন করে দেওয়া হয় পলিটিক্যালি। বিভাজন এমন একটা জায়গায় চলে গেছে যে, কেউ কথা বলে না। কোথাও ন্যায্য বিচার নেই বলেও মন্তব্য করে তিনি প্রশ্ন করেন, কোথায় অনিয়ম নেই?  

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতির মহাসচিব ইমরান হাসান বলেন, বর্তমান কর নির্ধারণ পদ্ধতি অকার্যকর এবং পুরো ব্যবস্থাকে ডিজিটাল সমন্বয়ের আওতায় আনা প্রয়োজন।

তার দাবি, অনেক ক্ষেত্রে প্রশাসনিক হয়রানি ও অনানুষ্ঠানিক চাপের কারণে ব্যবসায়ীরা করব্যবস্থার প্রতি আস্থা হারাচ্ছেন।

 

News Editor : Fokhrul Islam