Friday 19 June, 2026

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি একাদশ নিয়ে খেলেছে ফ্রান্স

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 02:25, 19 June 2026

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি একাদশ নিয়ে খেলেছে ফ্রান্স

বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে দামি একাদশ নিয়ে খেলেছে ফ্রান্স

২০২৬ ফিফা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে কোন দল? শক্তিমত্তা, স্কোয়াডের গভীরতা বিচার-বিশ্লেষণ করে বেশিরভাগ ফুটবল বিশ্লেষক ফ্রান্সকেই এগিয়ে রেখেছেন।

বিশ্বকাপে শুরুটাও দুর্দান্ত করেছে ফ্রান্স।

গত পরশু (১৬ জুন) সেনেগালকে ৩-১ গোলে হারিয়েছে ফরাসিরা। 

শুধু ফেভারিটের তালিকাতেই নয়; বর্তমান বাজারমূল্যেও বেশ এগিয়ে দিদিয়ের দেশমের দল। সেনেগালের বিপক্ষে সেদিন ফরাসিরা যে একাদশ নিয়ে খেলতে নেমেছিল, সেটিই বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে দামি। 

ফুটবল বিষয়ক ওয়েবসাইট ট্রান্সফারমার্কেট জানিয়েছে, এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের শুরুর একাদশের বাজারমূল্য ছিল ৯০ কোটি ৮০ লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা ১২ হাজার ৭৭৪ কোটি ৬৫ লাখ ২০ হাজার টাকার সমান।

ফ্রান্স নিজেরাই নিজেদের রেকর্ড ভেঙেছে। এর আগেও বিশ্বকাপের ম্যাচে সবচেয়ে দামি একাদশ নামিয়েছিল তারা। ২০১৮ আসরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২-১ গোলে জেতা ম্যাচে দিদিয়ের দেশম যে ১১ জনকে শুরুতে খেলিয়েছেন, তাদের সম্মিলিত বাজারমূল্য ছিল ৭১ কোটি ইউরো (৯ হাজার ৯৮৮ কোটি ৯৯ লাখ টাকা)। 

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে পরশু সেনেগালের বিপক্ষে ফ্রান্সের শুরুর একাদশে ছিলেন কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, দেজিরে দুয়ে, আদ্রিয়েন রাবিও, মাইকেল ওলিসে, অরিলিয়েঁ চুয়ামেনি, থিও হার্নান্দেজ, দায়োত উপামেকানো, জুলস কুন্দে, উইলিয়াম সালিবা ও মাইক মেনিয়ঁ।

তাদের সম্মিলিত বাজারমূল্য ছিল ৯০ কোটি ৮০ লাখ ইউরো।

 

News Editor : Fokhrul Islam