জামালপুরে ড. ইউনূসের কুশপুত্তলিকা দাহ
জামালপুরে সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (২ জুন) বিকেলে শহরের তমালতলা চত্বর এলাকায় একদল বিক্ষোভকারী জড়ো হয়ে হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে কুশপুত্তলিকা দাহ করে।
এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। স্থানীয় সূত্র জানায়, বিক্ষোভকারীরা হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর ঘটনায় ড. মুহাম্মদ ইউনূসের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন।
এদিকে খবর পেয়ে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে বিক্ষুব্ধরা ওই এলাকা দ্রুত ত্যাগ করেন।
জামালপুর সদর থানার (ওসি) নাজমুস সাকিব বলেন, বিষয়টি আমাদের জানা নেই।
খোঁজখবর নিয়ে জানা যাবে।








