Friday 04 September, 2026

চলতি বছরে হামে ৯৮৬ শিশুর মৃত্যু, দেখার নেই কেউ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 22:46, 3 September 2026

চলতি বছরে হামে ৯৮৬ শিশুর মৃত্যু, দেখার নেই কেউ

হামে সাড়ে পাঁচ মাসে ৯৮৬ শিশুর মৃত্যু, দেখার নেই কেউ

চলতি বছরের ১৫ মার্চ থেকে গত সাড়ে পাঁচ মাসে দেশে হামের উপসর্গ ও নিশ্চিত হাম মিলে ৯৮৬ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ দেখা দিয়েছে ১ লাখ ৬১ হাজার ১৪৮ জনের শরীরে। পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে আরও ১৯ হাজার ৫২৭ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৮০ হাজার ৬৭৫ জনে।

আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হামের পরিস্থিতিবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদন অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে ৮৮৭ শিশুর মৃত্যু হয়েছে। আর পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৯৯ শিশু।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে উপসর্গ দেখা দিয়েছে ৯৬৪ জনের শরীরে। পরীক্ষায় আরও ৮০ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের হিসাবে, এ সময়ে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ৪১ হাজার ৪৪৯ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ১ লাখ ৩৬ হাজার ৪০৫ জন।