Monday 31 August, 2026

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 23:21, 30 August 2026

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন আহত

রাজধানীর গোন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। গুলিবিদ্ধ চা দোকানি আলমগীর (৩৩), পথচারী আশা আক্তার (২০) ও সিয়ামকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আলমগীরের কপালে, আশার ডান পায়ে ও সিয়ামের বাম কাঁধে গুলি লেগেছে। আজ রোববার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। 

আহত সিয়াম হাসপাতালে সাংবাদিকদের জানান, তার বাসা যাত্রাবাড়ী এলাকায়। গেন্ডারিয়ায় একটি হোটেলে কাজ করেন। সেখান থেকে সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে ফুফার চায়ের দোকানে যান। তখন হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের ভেতর থেকে শাটার বন্ধ করার সময় তার বাম কাঁধে গুলি লাগে।

আহত আশা আক্তার জানান, তিনি হেঁটে বাসায় ফেরার পথে ডান পায়ে গুলিবিদ্ধ হন। আলমগীর নিজের চা দোকানে বসেছিলেন। এ সময় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হয়। একটি কপালে লাগে।