আব্দুল্লাহ আল নোমানের উদ্যোগে খাদ্য বিতরণ ও পোস্টারিং কর্মসূচি
বঙ্গবন্ধুকন্যা ও বাংলাদশের সাবেক সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৮০তম শুভ জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ-১ আসনের সিরাজদিখান ও শ্রীনগর উপজেলায় সাধারণ ও সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য বিতরণ এবং বর্ণাঢ্য পোস্টারিং কর্মসূচি পালিত হয়েছে।
‘মুক্তমঞ্চ’ সম্পাদক ও অস্ট্রেলিয়া যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান শামীমের সার্বিক তত্ত্বাবধান ও উদ্যোগে এই কর্মসূচি সম্পন্ন হয়।

জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ-১ আসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে শেখ হাসিনার শুভ জন্মদিন শুভেচ্ছা সম্বলিত পোস্টারিং করা হয়। পরবর্তীতে সিরাজদিখান ও শ্রীনগরের স্থানীয় জনসাধারণের মাঝে রান্না করা পুষ্টিকর খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
কর্মসূচিপালনে প্রধান উদ্যোক্তা আব্দুল্লাহ আল নোমান শামীম জানান, জননেত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে তিনি বলেন, "প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে দেশ আজ বিশ্বদরবারে অনন্য উচ্চতায় আসীন। প্রিয় নেত্রীর জন্মদিনে প্রান্তিক মানুষের মুখে একবেলা হাসি ফোটানো ও তাদের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।

এ সময় স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।








