Thursday 17 September, 2026

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিত: 11:57, 17 September 2026

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদ থেকে শিশুর মরদেহ উদ্ধার

কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদ থেকে আনুমানিক পাঁচ বছর বয়সী অজ্ঞাত এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজারসংলগ্ন দক্ষিণ খামার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানায়, এদিন সকালে নদে শিশুর মরদেহ ভাসতে দেখে কয়েক জন এগিয়ে গিয়ে সেটি তীরে তুলে আনেন। পরে বিষয়টি চিলমারী মডেল থানায় জানানো হয়। তবে শিশুটির নাম-পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।

চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, নৌ পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করেছে।

বিষয়টি তারা অবগত আছেন।