Saturday 06 June, 2026

অস্ট্রেলিয়ায় মসজিদ প্রকল্পে বাংলাদেশিদের ১০ লাখ ডলার অনুদান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 01:03, 19 April 2026

অস্ট্রেলিয়ায় মসজিদ প্রকল্পে বাংলাদেশিদের ১০ লাখ ডলার অনুদান

অস্ট্রেলিয়ায় মসজিদ প্রকল্পে বাংলাদেশিদের ১০ লাখ ডলার অনুদান

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের গ্লেনকোয়ারি মসজিদ ও যুব উন্নয়ন কেন্দ্র নির্মাণে তহবিল সংগ্রহে উদারতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রবাসী বাংলাদেশিরা। এক অনুষ্ঠানে প্রায় ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সংগ্রহ করা হয়েছে, যা প্রবাসী কমিউনিটিতে ব্যাপক অনুপ্রেরণা জুগিয়েছে।

শনিবার সন্ধ্যায় সিডনির পাঞ্চবোল এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশি ছাড়াও বিভিন্ন সম্প্রদায়ের মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। নারী, পুরুষ ও তরুণদের প্রাণবন্ত উপস্থিতিতে আয়োজনটি মিলনমেলায় পরিণত হয়।

পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা নিয়ে সারগব বক্তব্য দেন উদ্যোক্তারা। তারা বলেন, এটি কেবল একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নয়, এই প্রকল্পের লক্ষ্য হলো নতুন প্রজন্মের জন্য শিক্ষা, নৈতিকতা ও নেতৃত্ব বিকাশের একটি পূর্ণাঙ্গ ইসলামিক কেন্দ্র গড়ে তোলা, যা প্রবাসে বেড়ে ওঠা প্রজন্মকে ভবিষ্যতের পথ দেখাবে।

অনুষ্ঠানের মূল পর্বে ইসলামী আলোচক ওমর আল বান্না সাদকায়ে জারিয়ার গভীর তাৎপর্য তুলে ধরেন। তার আবেগঘন বক্তব্য উপস্থিত সবার হৃদয় স্পর্শ করে এবং অনুদান ঘোষণার এক অভূতপূর্ব ধারা সৃষ্টি হয়। মুহূর্তের মধ্যে পাল্টে যায় মিলনায়তনের পরিবেশ।

সবচেয়ে আবেগময় মুহূর্তটি আসে যখন কয়েকজন প্রবাসী নারী বড় অঙ্কের অর্থের পাশাপাশি নিজেদের গলার স্বর্ণালংকার খুলে তুলে দেন এই উদ্যোগের জন্য।

সেই দৃশ্যে অনুষ্ঠানস্থলজুড়ে নেমে আসে এক গভীর আবেগের স্রোত, এতে অনেকের চোখ ভেজে যাওয়ার দৃশ্য ছিল লক্ষণীয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই অনুষ্ঠানে প্রকল্পের জন্য প্রায় ১০ লাখ অস্ট্রেলিয়ান ডলার সংগৃহীত হয়েছে। প্রকল্পের মোট প্রাক্কলিত ব্যয় প্রায় সাড়ে তিন মিলিয়ন ডলার হলেও এই অগ্রগতিকে স্বপ্নপূরণের পথে বড় একটি ধাপ এগিয়ে গেছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

আয়োজকরা জানিয়েছেন, প্রবাসী কমিউনিটির সম্মিলিত উদ্যোগ ও আন্তরিকতাই এই সাফল্যের মূল চাবিকাঠি। এভাবে সবাই এগিয়ে এলে অস্ট্রেলিয়ার বুকে গড়ে উঠবে একটি আধুনিক, আলোকিত ও গর্বের ইসলামিক।

 

News Editor : Abdullah Al Noman