এক মাসে দুবার হু হু করে বাড়ল এলপিজির দাম
এক মাসের ব্যবধানে আবারও বাড়ানো হয়েছে এলপিজির দাম। নতুন নির্ধারিত দামে ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে গ্রাহকদের গুনতে হচ্ছে ১ হাজার ৯৪০ টাকা।
রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে এ নতুন দাম কার্যকর হয়েছে। এর ফলে রান্নার জ্বালানির খরচ আরও বেড়ে যাওয়ায় চাপে পড়েছেন সাধারণ ভোক্তারা।
এক মাসেই দ্বিতীয়বারের মতো ১৯ এপ্রিল এসে আবার এলপিজি দাম বাড়ানো হলো। এবার ভোক্তাপর্যায়ে ১২ কেজির এলপিজি সিলিন্ডারে ২১২ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হলো।
রবিবার (১৯ এপ্রিল) বিকালে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এলপিজির নতুন দাম নির্ধারণের ঘোষণা দেয়।
চলতি মাসের জন্য গত ২ এপ্রিল ভোক্তাপর্যায়ে বেসরকারি খাতের তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম সমন্বয় করেছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। তখন ১২ কেজির এলপিজি সিলিন্ডার এক হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে এক হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছিল ৩৮৭ টাকা।
এই হিসাবে ২ এপ্রিলের পর মাত্র ১৮ দিনের ব্যবধানে দুই দফায় ১২ কেজির এলপিজি সিলিন্ডারে দাম বাড়ল ৫৯৯ টাকা। অর্থাৎ, গত ১ এপ্রিল ১২ কেজির যে সিলিন্ডারটি ১৩৪১ টাকায় কেনা যেত, আজ থেকে সেটি কিনতে ভোক্তাকে গুনতে হবে ১ হাজার ৯৪০ টাকা।
News Editor : Fokhrul Islam








