Wednesday 09 September, 2026

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 17:31, 8 September 2026

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৪ বাংলাদেশির

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত চারজনের মধ্যে দুই বাংলাদেশির পরিচয় শনাক্ত হয়েছে। নিহত দুজনই সিলেটের কানাইঘাট উপজেলার দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়নের বাসিন্দা। তারা হলেন আব্দুল করিম ও খালিদ আহমদ। বাকি দুজনের পরিচয় এখনো শনাক্ত করা যায় নি। 

গতকাল সোমবার দুপুর ২টার দিকে সৌদি আরবের তায়েফের আল-খুরমা এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জানা গেছে, কিং আবদুল্লাহ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে গাড়িতে করে যাওয়ার সময় দুর্ঘটনার কবলে পড়েন তারা।

দুই প্রবাসীর মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজন, প্রতিবেশী ও এলাকাবাসীর মধ্যে নেমে আসে শোকের ছায়া। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন দক্ষিণ বাণীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লোকমান উদ্দিন।

এদিকে, চলতি বছরের জুনে কাতারে সড়ক দুর্ঘটনায় কানাইঘাট উপজেলার পাঁচ প্রবাসীর মৃত্যু হয়। সেই শোক কাটতে না কাটতেই জুলাইয়ে সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আরও এক কানাইঘাট প্রবাসীর মৃত্যু হয়।