Wednesday 05 August, 2026

সব আন্দোলনে সুবিধাভোগী বিএনপি: নাহিদ ইসলাম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 21:54, 4 August 2026

সব আন্দোলনে সুবিধাভোগী বিএনপি: নাহিদ ইসলাম

সব আন্দোলনে সুবিধাভোগী বিএনপি: নাহিদ ইসলাম

বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি কোনো গণআন্দোলনে নেতৃত্ব দিতে না পারলেও প্রতিবারই সর্বাধিক রাজনৈতিক সুবিধা ভোগ করেছে।

মঙ্গলবার (০৪ আগস্ট) বিকেলে রাজধানীর আফতাবনগরে বেসরকারি বিশ্ববিদ্যালয় জাতীয় ছাত্রশক্তির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।

নাহিদ ইসলাম বলেন, জনগণের মধ্যে অনৈক্য সৃষ্টি হলে ফ্যাসিবাদ টিকে থাকার সুযোগ পায়। তাই জাতীয় স্বার্থে রাজনৈতিক ও সামাজিক ঐক্যের কোনো বিকল্প নেই বলে তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ দাবি করেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারত সরকারের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছেন এবং দেশটির সরকার তাকে সেখানে রাখতে আগ্রহী নয়। তিনি আরও অভিযোগ করেন, দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান কোন্দল ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থানের সুযোগ তৈরি করতে পারে।

অনুষ্ঠানে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের অংশগ্রহণকারীরা উপস্থিত ছিলেন।