Thursday 11 June, 2026

জামিনে মুক্তি পেয়ে ফের জেলগেটেই গ্রেফতার আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 12:57, 10 June 2026

জামিনে মুক্তি পেয়ে ফের জেলগেটেই গ্রেফতার আ. লীগ নেতা

জামিনে মুক্তি পেয়ে ফের জেলগেটেই গ্রেফতার আ. লীগ নেতা

হাইকোর্ট থেকে জামিন পেয়ে কারামুক্ত হওয়ার পর জেলগেট পেরোতেই পুনরায় পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন মাগুরা জেলা আওয়ামী লীগের নেতা ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র শহিদুল ইসলাম বাবু মীর।

গতকাল মঙ্গলবার মাগুরা জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাকে জেলা ডিবি ও সদর থানা পুলিশ যৌথভাবে আটক করে। শহিদুল ইসলাম বাবু মীর মাগুরা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের টানা তিনবারের নির্বাচিত কাউন্সিলর ছিলেন। এছাড়া তিনি জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন।

স্থানীয় ও পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রিক একটি মামলায় তিনি দীর্ঘদিন ধরে মাগুরা জেলা কারাগারে বন্দি ছিলেন। সম্প্রতি উচ্চ আদালত থেকে তার জামিন মঞ্জুর হলে মঙ্গলবার (৯ জুন) তিনি কারামুক্ত হন। 

তবে কারাগার থেকে বের হয়ে মূল ফটকে আসামাত্রই সেখানে আগে থেকে অবস্থান নেওয়া সদর থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে আবার নিজেদের হেফাজতে নেয়। 

এ বিষয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, ৫ আগস্টের পটপরিবর্তনের পর রুজু হওয়া একটি নাশকতার মামলায় সম্পৃক্ততার সুনির্দিষ্ট অভিযোগে শহিদুল ইসলাম বাবু মীরকে পুনরায় গ্রেফতার করা হয়েছে। 

গ্রেফতারের পরপরই প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।  

 

News Editor : Fokhrul Islam