Tuesday 15 September, 2026

বিভিন্ন দেশে পালিত হচ্ছে ‘মা’ দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 16:50, 10 May 2026

বিভিন্ন দেশে পালিত হচ্ছে ‘মা’ দিবস

বিভিন্ন দেশে পালিত হচ্ছে ‘মা’ দিবস

‘মা’ ছোট্ট একটি মধুর শব্দ। এর মর্মার্থ বিশাল এবং তাৎপর্য ব্যাপক। এই একটি শব্দের মধ্যেই লুকায়িত জগতের তাবৎ সুখ। মায়ের স্নেহের আঁচল সন্তানের সবচেয়ে নিরাপদ আশ্রয়।

মা দিবস এখন বিশ্বের বেশিরভাগ দেশে পালিত হয়। নানা আয়োজনে সন্তানেরা মা বা পরিবারের সঙ্গে দিবসটি পালন করে থাকে। মূলত মায়ের ত্যাগকে সম্মান ও কৃতজ্ঞতা জানাতেই দিনটির যত আয়োজন।

নেপাল : নেপালে মা দিবস উপলক্ষে বিশেষ উৎসব পালন করা হয়, যাকে বলা হয় ‘মাতা তীর্থ আউন্সি’।

এই দিনে প্রত্যেক সন্তান মায়ের সঙ্গে প্রচুর সময় কাটান।

জাপান : জাপানে মা দিবসে মায়েদের নানা উপহার দিয়ে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানানো হয়। বিশেষ উৎসবও পালন করে থাকেন সেখানকার বাসিন্দারা।

ইথিওপিয়া : ইথিওপিয়াতে বর্ষার শেষে ও শরতের শুরুতে তিন দিনব্যাপী ‘অ্যানট্রোস্ট’ নামে এক উৎসব হয়, সেই উৎসবের আবহেই সেখানে পালিত হয় মা দিবস।

দিনটিতে পরিবারের সব সদস্যরা একসঙ্গে মিলিত হন। তারা সবজি, চিজ ও মাংস মিলে এক ধরনের খাবার প্রস্তুত করে খান। এরপর সবাই মিলে একসঙ্গে নাচ-গান করেন।

বাংলাদেশ : বাংলাদেশে দিনটি ঘরোয়াভাবে পালিত হয়। সন্তানরা মাকে ফুল, উপহার, শুভেচ্ছা কার্ড কিংবা বিশেষ আয়োজনের মাধ্যমে ভালোবাসা জানায়।

অনেক পরিবারে এই দিনে একসঙ্গে সময় কাটানোর আয়োজন করা হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমেও মায়ের প্রতি ভালোবাসা প্রকাশের প্রবণতা বেড়েছে। কবিতা, স্মৃতিচারণা, ছবি ও আন্তরিক বার্তার মাধ্যমে অনেকেই তাদের অনুভূতি প্রকাশ করেন। তরুণ প্রজন্মের মধ্যেও দিনটি উপলক্ষে সচেতনতা ও আগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

বিভিন্ন প্রতিষ্ঠান ও ব্র্যান্ডও মা দিবসকে কেন্দ্র করে বিশেষ উদ্যোগ গ্রহণ করে থাকে। উপহারসামগ্রী, পোশাক বা সাজসজ্জার বিশেষ কালেকশন প্রকাশ করা হয়। এসব আয়োজনের উদ্দেশ্য মায়ের প্রতি কৃতজ্ঞতার অনুভূতিকে উদযাপন করা। যদিও বাণিজ্যিক আয়োজন দিনটির মূল উদ্দেশ্য নয়, তবু এগুলো মানুষকে মায়ের কথা মনে করিয়ে দেয়।

 

News Editor : Fokhrul Islam