Wednesday 30 September, 2026

বাইডেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক ‘দ্বিপক্ষীয়’ ছিল না : মহসিন রশিদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 11:09, 29 September 2026

বাইডেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক ‘দ্বিপক্ষীয়’ ছিল না : মহসিন রশিদ

বাইডেনের সঙ্গে ড. ইউনূসের বৈঠক ‘দ্বিপক্ষীয়’ ছিল না : মহসিন রশিদ

৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ড. মুহাম্মদের ইউনূসের মধ্যে অনুষ্ঠিত বৈঠক দ্বিপক্ষীয় ছিল না। আসলে সেখানে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক পোস্টে তিনি এ তথ্য জানান বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশিদ। 

তিনি লিখেছেন, গতকাল নাগরিক টেলিভিশনে শফিকুল আলমের সঙ্গে একটি টক শোতে আমি অংশ নিয়েছিলাম। তিনি দাবি করেন যে ৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনের ফাঁকে ড. ইউনূস এবং জো বাইডেনের মধ্যে একটি আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় (Bilateral) বৈঠক হয়েছিল। আসলে সেখানে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি।

তিনি আরো লিখেছেন, প্রকৃতপক্ষে যা ঘটেছিল তা হলো একটি অত্যন্ত সংক্ষিপ্ত ‘পুল-অ্যাসাইড বৈঠক’ (Pull-aside meeting)। বৈঠকটি জাতিসংঘের সদর দপ্তরে সকাল ১০টা ৫১ মিনিটে অনুষ্ঠিত হয়। আর তাদের যে ছবিটি ছড়িয়ে পড়েছে, সেটি হোয়াইট হাউসের অফিশিয়াল ফটোগ্রাফার অ্যাডাম শুলজ তুলেছিলেন।

 

News Editor :  Abul Hasnat Milton