Tuesday 11 August, 2026

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃত্যু বেড়ে ১১১ জন 

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 02:44, 11 August 2026

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃত্যু বেড়ে ১১১ জন 

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মৃত্যু বেড়ে ১১১ জন 

দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ায় একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে অন্তত ১১১ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো অনেকে। ধসে পড়েছে বেশকিছু ভবন।

সোমবার (১০ আগস্ট) স্থানীয় সময় সকালে দেশটির পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। জুন মাসেই শক্তিশালী জোড়া ভূমিকম্প হয়েছিল লাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলায়।

দুটি কম্পনের মাত্রা ছিল ৭-এর বেশি।

ওই ভূমিকম্পের জেরে ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে। এর জেরে বিধ্বস্ত হয় ভেনেজুয়েলার বিস্তীর্ণ এলাকা। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় লা গুয়াইরা প্রদেশ এবং রাজধানী কারাকাস।

এর রেশ কাটার আগেই ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে লাতিন আমেরিকার দেশ কলম্বিয়ায়। আমেরিকান জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, কলম্বিয়ার ভূমিকম্পে রিখটার স্কেলে মাত্রা ছিল ৭.৪।

ইউএসজিএস জানিয়েছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টা ৩৪ মিনিটে এই ভূমিকম্পটি অনুভূত হয়। মেয়র মাউরিসিও সালাজার জানিয়েছেন, কলম্বিয়ার পশ্চিমাঞ্চলের এই ভূমিকম্পে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১৮ জনই পেরেইরা শহরের বাসিন্দা ছিল।

পরিস্থিতিকে ‘অত্যন্ত সংকটজনক’ বলেও উল্লেখ করেন তিনি। সেই সঙ্গেই বহু বাড়ি ধসে পড়েছে। অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স। ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ে যেতে বাধ্য হয়েছে অনেকেই।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কলম্বিয়ার চোকোর সান হোসে দেল পালমার থেকে প্রায় ৫ কিলোমিটার পূর্বে এবং ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে ইউএসজিএস। তবে ইউরোপিয়ান মিডিটেরানিয়ান সেসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০৭ কিলোমিটার গভীরে। যদিও কলম্বিয়ার জিওলজিক্যাল সংস্থা জানিয়েছে, এই কম্পনের মাত্রা ছিল ৬.৭ এবং এর গভীরতা ছিল ৮২ কিলোমিটার গভীরে।