Wednesday 02 September, 2026

ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: 00:47, 1 September 2026

ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

ইন্দোনেশিয়াকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

এশিয়া কাপের প্রথম ম্যাচেই দাপুটে জয় পেয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ব্যাটিংয়ে খুব বড় সংগ্রহ দাঁড় করাতে না পারলেও বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।

সোমবার (৩১ আগস্ট) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাট করে ৮ উইকেটে ১২৯ রান সংগ্রহ করে বাংলাদেশ। জবাবে বাংলাদেশের বোলিং তোপে মাত্র ৫৮ রানে অলআউট হয়ে যায় এশিয়া কাপে প্রথমবার খেলতে আসা ইন্দোনেশিয়া।

বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন বোলাররাই। ইনিংসের শুরুতেই মারুফা আক্তার ইন্দোনেশিয়ার দুই ওপেনার মারিয়া কোরাজোন ও রাহমাওয়াতিকে ফিরিয়ে দেন।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইন্দোনেশিয়া। বাংলাদেশের স্পিনারদের সামনে দাঁড়াতেই পারেনি তারা।
সহ-অধিনায়ক নাহিদা আক্তার একাই নেন তিনটি উইকেট। সানজিদা আক্তার মেঘলা ও ফাহিমা খাতুন নেন একটি করে উইকেট।

বাংলাদেশের বোলিংয়ের সামনে ইন্দোনেশিয়ার ব্যাটারদের অসহায় আত্মসমর্পণে ১৭.৩ ওভারে ৫৮ রানেই থেমে যায় তাদের ইনিংস। একমাত্র মারিয়া কোরাজোনই দুই অঙ্কের রান করতে পেরেছেন।